
২২ জুলাই ২০২৬
কত চেহারা ঢেকে গেছে রক্তে
২০২৪ সালে জুলাই আন্দোলনের সময় আমি তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের (টাকসু) ভিপি। ভিপি হিসেবে ছাত্রদের নিরাপত্তা, আন্দোলনের কৌশল নির্ধারণ, সবাইকে নিয়ে অংশগ্রহণ, দেখাশোনাসহ সরাসরি ময়দানে দায়িত্ব পালনের সুযোগ হয়েছে। প্রতিদিনই সকাল-সন্ধ্যা কয়েক গাড়ি যৌথ বাহিনী ক্যাম্পাসে সতর্ক অব
