ইব্রাহিম মাহমুদ

সতের বছরের মোহাম্মদ ইয়াসিন সংসারের খরচ যোগাতে এই বয়সেই করতেন রাজমিস্ত্রির কাজ। কাজের সুবাদে থাকতেন রাজধানীর সাইনবোর্ড এলাকায়। ইয়াসিনের গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার ৫ নম্বর বড়পাতা ইউনিয়নে।

গুলি মগজে ঢুকে যাওয়ায় ব্রেইন ডেড হয়ে যান তিনি। পরে ডাক্তারের পরামর্শে তৃতীয় দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে নেওয়ার দুই থেকে তিন ঘণ্টা পরেই তার মৃত্যু হয়। পরদিন জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তার লাশ দাফন করা হয়।