পাঠকমেলা১১ জুলাই ২০২৫
অধ্যাপিকা মাহমুদা বেগমের জন্য দোয়া মাহফিল
আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠান আয়োজিত হয়েছে। রোববার বিকালে আমার দেশ পাঠকমেলার জামিয়া দারুল উলুম মিরপুরের আয়োজনে পবিত্র আশুরা উপলক্ষে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে ইফতার মাহফিলে এ দোয়া করা হয়।

