আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামিয়া দারুল উলুম

মিরপুরে পাঠকমেলার যাত্রা

ইমাম হাসান

মিরপুরে পাঠকমেলার যাত্রা

জামিয়া দারুল উলুম মিরপুরে পাঠকমেলার কমিটি ও পাঠচক্র হয়েছে। ঢাকার এই মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত আয়োজনটিতে প্রধান অতিথি ছিলেন এ প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক ও শিক্ষাবিদ মুফতী মাজেদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণাময় বক্তব্য প্রদান করেন, যেখানে তিনি কোরআন-সুন্নাহভিত্তিক জ্ঞানার্জনের পাশাপাশি সমসাময়িক পাঠচর্চার গুরুত্ব তুলে ধরেন।

বিজ্ঞাপন

পাঠচক্রে বিশেষ অতিথি ছিলেন পাঠকমেলার কেন্দ্রীয় মাদরাসা-বিষয়ক সম্পাদক ইমাম হাসান। তিনি আমার দেশ পরিবার ও গঠিত কমিটির সবাইকে সাধুবাদ জানিয়ে বলেন, একটি জাতিকে উন্নতির পথে নিতে হলে শিক্ষার বিকল্প নেই। আর প্রকৃত শিক্ষা আসে পাঠের মধ্য দিয়ে। ইসলামি জ্ঞানের পাশাপাশি সাহিত্য, ইতিহাস, বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে পাঠচর্চা একজন শিক্ষার্থীকে নৈতিক ও মানসিকভাবে সমৃদ্ধ করে।

পাঠচক্রে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের পঠিত বইয়ের আলোকে আলোচনা করেন এবং পাঠ-অভিজ্ঞতা বিনিময় করেন। তারা জানান, এ ধরনের আয়োজন নিয়মিত হলে পাঠের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং জ্ঞানভিত্তিক আলোচনার একটি উন্মুক্ত ক্ষেত্র তৈরি হবে।

এটি ছিল মাদরাসা শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে প্রতিযোগিতামূলক তথ্য ও তত্ত্বসমৃদ্ধ শিক্ষণীয় প্রয়াস। পাঠকমেলার এই ক্যাম্পাসের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হুসাইন সঞ্চালনা করেছেন।

এ সময় ‘পাঠকমেলা’র জামিয়া দারুল উলুম মিরপুর ঢাকা ক্যাম্পাস শাখায় ত্বহা মাহমুদকে আহ্বায়ক ও সাকিব নিজামীকে সদস্য সচিব করে ৩১ জনের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়।

আয়োজন শেষে অতিথি ও আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের শুভকামনা জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

উল্লেখ্য, ‘পাঠকমেলা’ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠচক্র ও বইভিত্তিক আলোচনা সভা আয়োজনের মাধ্যমে পাঠ-সংস্কৃতি বিকাশে কাজ করে যাচ্ছে।

ক্যাম্পাস শাখার আহ্বায়ক কমিটি

আহ্বায়ক ত্বহা মাহমুদ, যুগ্ম আহ্বায়ক আহসানুল্লাহ, যুগ্ম আহ্বায়ক শাহাদাত হুসাইন, যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান, যুগ্ম আহ্বায়ক শিহাবুদ্দিন, সদস্য সচিব সাকিব নিজামী, যুগ্ম সদস্য সচিব ইসমাইল রিফাত, যুগ্ম সদস্য সচিব মারুফ নূরানী, সাংগঠনিক সম্পাদক ইমরান হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মোহাম্মদ, প্রধান সমন্বয়কারী সুলায়মান বাদশা, সহকারী সমন্বয়ক আব্দুল্লাহ আল নোমান, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান মাহমুদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহমাদ যায়েদ মিকদাদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোহাম্মদ আলী, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুর রহিম, সমাজসেবা-বিষয়ক সম্পাদক নূর আলম, দপ্তর সম্পাদক জিয়ামুল হক, সহ-দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম তামিম, কার্যকরী সদস্য রমজান আলী, ওমর ফারুক আবিদ, রাকিবুল ইসলাম, রাইয়ান ওয়ালিদ, নাহিদ, সাইমুন, রাকিব, ইয়াসিন আরাফাত, সাব্বির আহমাদ, শাহেব আলী ও আশরাফুল ইসলাম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন