ইমাম হাসান

আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের মা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠান আয়োজিত হয়েছে। রোববার বিকালে আমার দেশ পাঠকমেলার জামিয়া দারুল উলুম মিরপুরের আয়োজনে পবিত্র আশুরা উপলক্ষে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে ইফতার মাহফিলে এ দোয়া করা হয়।

জামিয়া দারুল উলুম মিরপুরে পাঠকমেলার কমিটি ও পাঠচক্র হয়েছে। ঢাকার এই মাদরাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত আয়োজনটিতে প্রধান অতিথি ছিলেন এ প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক ও শিক্ষাবিদ মুফতী মাজেদুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণাময় বক্তব্য প্রদান করেন, যেখানে তিনি কোরআন-সুন্নাহভিত্তিক জ্ঞানার্জনের