সারা দেশকুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু
কুলাউড়ার কর্মধা ইউনিয়নের বাবনিয়া-হাশিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র জুনায়েদ আহমেদ (১৫) শনিবার বিকেলে তার নিজ বসতবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে। জুনায়েদ বাবনিয়া গ্রামের আকুল মিয়ার পুত্র। তার অকাল মৃত্যুতে মাদ্রাসায় ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






