কুলাউড়ার কর্মধা ইউনিয়নের বাবনিয়া-হাশিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র জুনায়েদ আহমেদ (১৫) শনিবার বিকেলে তার নিজ বসতবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছে।
জুনায়েদ বাবনিয়া গ্রামের আকুল মিয়ার পুত্র। তার অকাল মৃত্যুতে মাদ্রাসায় ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ আমার দেশকে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সে তার নিজের বসতঘরে রড কাটার মেশিন দিয়ে রড কাটছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের লাইনে হাত দিলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সাথে সাথে স্বজনরা তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

