উপজেলা প্রতিনিধি, তালতলী (বরগুনা)

বরগুনার তালতলী উপজেলায় কৃষি ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ৭১টি প্রবাহিত খাল এখন অস্তিত্ব সংকটে। দখল, দূষণ ও পলি জমে ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে তীব্র সেচ সংকট এবং বর্ষায় জলাবদ্ধতায় চাষের জমি অনাবাদি হয়ে পড়ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষকরা।

বরগুনার তালতলী টেংরাগিরি ইকোপার্কের কুমির প্রজনন কেন্দ্র দীর্ঘ এক যুগ পেরিয়েও সফলতার মুখ দেখেনি। ‘টেংরা’ ও ‘ছখিনা’ নামের কুমির জুটি নিয়মিত ডিম দিলেও জন্ম নেওয়া কোনো শাবকই টিকে থাকছে না। এতে সম্ভাবনাময় এই প্রকল্প নিয়ে জনমনে বাড়ছে হতাশা ও ক্ষোভ।

জানা যায়, গত শুক্রবার রাতে উপজেলার ফকিরহাট সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় মাছ ধরার জন্য নদীতে জাল ফেলেন জেলে মান্নান খান। পরে আজ শনিবার জাল তুলতে গিয়ে ২২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কোরাল মাছ আটকে থাকতে দেখেন।

উপজেলার বড়বগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলী আহম্মদ ফরাজী ভোট দেওয়ার পর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাজরাভাঙ্গা এলাকায় পৌঁছালে স্থানীয় বাসিন্দা জাফর গাজীর ছেলে সাইদুল ও জব্বার গাজীর ছেলে রিয়াদ তার মোটরসাইকেল থামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়।

জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন (বরগুনা সদর, তালতলী ও আমতলী) ঘিরে জমে উঠেছে নির্বাচনি মাঠ। দীর্ঘদিন আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসন। এবারের নির্বাচনে আওয়ামী লীগ না থাকলেও ভোটের মাঠে রয়েছে এর প্রভাব।

কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বলেছেন, ‘আসমানে ফয়সালা হয়ে গেছে—তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী।’ তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও পুলিশের একটি যৌথ দল উপজেলার তালতলী–আমতলী সড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় সন্দেহভাজন অবস্থায় মো. হুমায়ুন কবির (৪০) এবং মোছা. খুকুমনিকে আটক করা হয়।

বরগুনার তালতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদীতে এক জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ৪০০ গ্রাম ওজনের একটি ইলিশ। বুধবার বিকেল ৫ টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের নকরী এলাকার জেলে আবুল হোসেনের জালে মাছটি ধরা পড়ে।

বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে ইমরান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের বড়ভাইজোড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আসন্ন নির্বাচনে বিএনপি ২৫০ আসন নিয়ে বিজয় লাভ করবে। এজন্য আমাদের জনগণের কাছে যেতে হবে। জনগণ যেকোনো পর্যায়ের নেতা বা কর্মীর আচরণে যদি অসন্তুষ্ট হয়, জনগণ ভীত সন্ত্রস্ত হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে গোটা দল।

বরগুনার তালতলী উপজেলার সংরক্ষিত ফাতরার বনে সরকার নির্মিত 'সোনাকাটা ইকোপার্কটির বেহাল দশা। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ আর সংস্কারের অভাবে ইকোপার্কের ভেতরে ভাঙা রাস্তা ও সেতুর পাটা ভেঙ্গে অ্যাপ্রোচ সড়ক নষ্ট হয়ে যাওয়ায় চলাফেরার ভোগান্তিতে আগ্রহ হারাচ্ছে দর্শনার্থীরা।

ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল ছিল পুরো দেশ। বিক্ষোভ দমনে কারফিউ জারি করে ফ্যাসিস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। কিন্তু ক্ষুধার তারণায় বসে থাকতে পারেননি রিকশাচালক আমির হোসেন তালুকদার।

বরগুনার তালতলীতে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শনিবার স্থানীয় শহিদুল নামের এক মাদক কারবারির কাছে উপ-পরিদর্শক (এসআই) সুশান্ত উদ্ধার গাঁজা থেকে ৫০০ গ্রাম দশ হাজার টাকায় বিক্রি করে দেয়। পুলিশ ও মাদক কারবারি শহিদুলের কথোপকথনের রেকর্ড এই প্রতিনিধির হাতে এসেছে।

বরগুনার তালতলীতে পূর্বশত্রুতার জেরে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তরুণের নাম আরাফাত খানকে (২২)। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন আরও একজন।