সারা দেশডিবি পুলিশ থেকে মাদক কারবারিকে ছিনিয়ে নিলেন ইউপি সদস্য
নেত্রকোনার পূর্বধলায় গাঁজাসহ আটক সম্রাট (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্যের বিরুদ্ধে। সোমবার রাতে উপজেলার দত্তকুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।







