উপজেলা প্রতিনিধি, মতলব দক্ষিণ (চাঁদপুর)

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের নওরিণ ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জ্বালানি তেল সংগ্রহ ও বিক্রয়ের হিসাব দিতে না পারায় ওই প্রতিষ্ঠানের মালিককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাধি দক্ষিণ ইউনিয়নের উত্তর পিংড়া গ্রামের রাজা বাড়ির এক স্কুল শিক্ষক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুর খবরে বাড়িতে স্বজনদের আহাজারি ও শোকের মাতম বইছে।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজার-বোয়ালিয়া সড়কের জনগুরুত্বপূর্ণ ব্রিজটি ভেঙে নিচে পড়ে গেছে। এতে নলুয়া, উপাদী, বহরী, বোয়ালিয়া, নবকলস শান্তিনগরসহ প্রায় ২০ গ্রামের হাজারো মানুষের যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। ঈদমুখী বাজারে যাতায়াতকারী মানুষজন চরম দুর্ভোগে পড়েছে।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার মতিন মৃধার ঘর থেকে আরএফএল কোম্পানির এসআর অলক কুমার মোহন্ত (২৭)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলার দক্ষিণ বাইশপুর গ্রামে মতলব সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

বাড়ির প্রায় ৫শ গজ উত্তর দিকে নতুন ভিটা বাড়িতে সেলো মেশিন দিয়ে পানি দেয়ার জন্য রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির তার থেকে সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ৪নং ওয়ার্ডের চরমুকন্দি এলাকায় একটি পাগলা কুকুরের কামড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই শিশু হওয়ায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ইংরেজি রচনা প্রতিযোগিতার ( ২০২৪ সালের) 'ক' গ্রুপে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে, চাঁদপুরের মতলব দক্ষিণের কেএফটি কলেজিয়েট স্কুলের ছাত্রী সানিয়া সাঈদ। এ ছাড়া সে একই ইভেন্টে 'খ' গ্রুপে জাতীয় পর্যায়ে (২০২৬ সালের) রানারআপ (২য়) হয়ে

চাঁদপুরের নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়ক থেকে উল্টে খালে পড়ে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১৭ জন আহত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারী) দুপুরে মতলব- পেন্নাই সড়কের পশ্চিম নাগদা ব্রীজের নিকট দুর্ঘটনাটি ঘটে। জৈনপুর পরিবহন ( ঢাকা মেট্রো -১৪৭১) নামে একটি যাত্রীবাহী বাসটি ৩০-৫৫ জন যাত

চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র প্রার্থীসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাছাড়া একজন প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করছেন।

শনিবার রাতে প্রায় ৩৬ শতাংশ জমিতে চাষ করা কুমড়ার গাছ বিনষ্ট হওয়ায় হতাশায় পড়েছেন কৃষক মোজাম্মেল প্রধান। এই নিয়ে তার ছেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার দাবি, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই বাড়ির মৃত জমির হোসেন প্রধানের ছেলে বিপুল প্রধান এই কাজ করেছে।

‘জ্যেষ্ঠ নেতাদের ভাষার দুর্ভিক্ষের’ অভিযোগ এনে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন উপজেলার শাখার যুগ্ম-সমন্বয়কারী বদিউল আলম (বাবু)।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমরা বিএনপি, আওয়ামীলীগ, জাতীয় পার্টিরসহ সকলে শাসন দেখেছি, ইসলামি নীতি আদর্শ যে নীতি আদর্শ শান্তির পথ দেখিয়েছেন আল্লাহরাব্বুল আলামিন। সেই নীতি আদর্শ অমারা দেখি নাই, তবে তা দেখেছি ৫ আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের পর।

চাঁদপুরের মতলব দক্ষিণে নেশাখোর ৪ ছেলের অত্যাচার সইতে না পেরে থানায় মামলা করতে বাধ্য হয়েছেন এক মা। শনিবার মতলব দক্ষিণ থানায় সন্তানদের বিরুদ্ধে মামলা করেন তিনি। তার নাম হোসনেয়ারা বেগম, বাড়ি উপজেলার ডিঙ্গাভাঙ্গা গ্রামে।

মতলব দক্ষিণ উপজেলার নুরে মদীনা প্রি-ক্যাডেট মাদরাসার হেফজ বিভাগের এক ছাত্র বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে নিখোঁজ রয়েছে। নিখোঁজ ছাত্রের নাম মো. আল-আমিন সরদার (১৩)। সে হাইমচর উপজেলার গন্ডামারা এলাকার চরভাঙ্গা গ্রামের মো. জাহাঙ্গীর সরদার ও আছমা বেগম দম্পতির ছেলে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, আগামী নির্বাচনে যেকোনো মূল্যে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। না হলে দেশ ও দেশের মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি আপনি কেউই ভালো থাকবো না।

সরেজমিন গিয়ে জানা যায়, অধ্যক্ষের বাসভবনটির রান্না ঘরে পানির মোটর মেরামত করতে আসে সুজন মিয়া নামে মোটর মেকানিক। এ সময় সে ওই কঙ্কালে পরিণত হওয়া লাশটি দেখতে পায়। তাৎক্ষনিক সে বিষয়টি কলেজ শিক্ষক জিন্নাহকে জানায়। ওই শিক্ষক থানায় খবর দিলে পুলিশ এসে এ লাশটি উদ্বার করে।

জুলাই আন্দোলনে নিহত শহীদ পাভেল হাসান রাব্বি অন্যতম একজন ত্যাগী নেতা ছিল। যার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনা পালিয়েছে। পাভেল হাসান রাব্বি জীবন দিয়ে মতলবের নাম উজ্জ্বল করেছে। গেল ১৬টি বছর মতলবে আমরা মিছিল-মিটিং আন্দোলন করেছি। যেখানেই বিএনপির প্রোগ্রাম সেখানেই পাভেল হাসান রাব্বি সক্রিয় ছিল।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।