আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মতলবে বিক্রয় প্রতিনিধির লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মতলব দক্ষিণ (চাঁদপুর)

মতলবে বিক্রয় প্রতিনিধির লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার মতিন মৃধার ঘর থেকে আরএফএল কোম্পানির এসআর অলক কুমার মোহন্ত (২৭)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলার দক্ষিণ বাইশপুর গ্রামে মতলব সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার বাইশপুর গ্রামের মতিন মৃধার বাড়ির একটি কক্ষে গত ৩ মাস যাবৎ ভাড়া থাকত অলক কুমার মোহন্ত। মঙ্গলবার (৩ মার্চ) সারা দিন তিনি ঘর থেকে বের না হলে, সন্দেহ হয় বাড়ির মালিকের । অনেক ডাকাডাকির পর ভেতর থেকে সাড়া না পেয়ে বাড়ির মালিক জানালা দিয়ে দেখতে পায় বিছানায় ঘুমিয়ে আছেন অলক।

বিজ্ঞাপন

পরে তিনি মতলব দক্ষিণ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দরজা কেটে তার লাশ উদ্ধার করে। অলক কুমার মোহন্ত রাজশাহীর নওগাঁও জেলার নেয়ামতপুরের অমল মোহন্তের ছেলে।

এ বিষয়ে বাড়ির মালিক মতিন মৃধা বলেন, মঙ্গলবার সারা দিন তার রুমের দরজা বন্ধ থাকায় আমার সন্দেহ হয় । পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে তাদের সহযোগিতায় জানালা খুলে দেখতে পাই তিনি বিছানায় ঘুমিয়ে আছেন । পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অলকের একাধিক সহকর্মী জানান, গত ২ মার্চ কাজে এসেছিলেন অলক। ৩ মার্চ তিনি কাজে আসেনি এবং অলকের মোবাইলে কল দিলে ফোন রিসিভও করেননি।

মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) অখিল চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...