
মতলব দক্ষিণে যমজ ভাই-বোন পেল জিপিএ-৫
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় যমজ ভাই-বোন কৌশিক ঘোষ ও সুপ্তি ঘোষ জিপিএ-৫ পেয়েছে। একই পরিবারের দুই সন্তান একসঙ্গে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দ বিরাজ করছে। কৌশিক ও সুপ্তি উপজেলার সদরের ঘোষপাড়া এলাকার সজল ঘোষ ও মনি রানী ঘোষ দম্পতির ২য় সন্তান।







