মতলব দক্ষিণে যমজ ভাই-বোন পেল জিপিএ-৫

মতলব দক্ষিণে যমজ ভাই-বোন পেল জিপিএ-৫

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় যমজ ভাই-বোন কৌশিক ঘোষ ও সুপ্তি ঘোষ জিপিএ-৫ পেয়েছে। একই পরিবারের দুই সন্তান একসঙ্গে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

বিজ্ঞাপন

কৌশিক ও সুপ্তি উপজেলার সদরের ঘোষপাড়া এলাকার সজল ঘোষ ও মনি রানী ঘোষ দম্পতির ২য় সন্তান। তাদের বাবা মতলব বাজারে বিশিষ্ট মিষ্টি ব্যবসায়ী এবং মা গৃহিণী।

মতলবের কেএফটি কলেজিয়েট স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন তারা। ফল প্রকাশের পর তাদের সাফল্যের খবরে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা আনন্দিত ।

কৌশিক ও সুপ্তি জানায়, ভালো ফলাফলের জন্য তারা মহান সৃষ্টি কর্তা, বাবা-মা, শিক্ষক ও অধ্যক্ষের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে কৌশিক বায়োকেমিস্ট ও সুপ্তির স্বপ্ন একজন ডাক্তার হওয়া।

তাদের বাবা সজল ঘোষ বলেন, আমার ছেলে-মেয়ে দুজনের ভালো ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। তারা বড় হউক, পরিবার তথা দেশের সুনাম বয়ে আনুক এ জন্য সবার কাছে আশীর্বাদ চাই।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন