মতলবে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, মতলব দক্ষিণ (চাঁদপুর)

মতলবে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাও মহিলা মাদ্রাসা মাঠে মাদক-বিরোধী সমাবেশ অনুষ্ঠিত।

মরণ-ব্যাধি মাদক কেনাবেচা ও মাদক সেবন প্রতিরোধে সোমবার বিকাল পাঁচটায় মতলব পৌরসভা মাদক-বিরোধী কমিটি এ সমাবেশের আয়োজন করে ।

বিজ্ঞাপন

উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি‌) হাফিজুর রহমান মানিক।

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাহ হোসেন মৃধা,পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, সাবেক কাউন্সিলর শাহজাহান মল্লিক প্রমুখ। সঞ্চালনা করেন যুব দল নেতা শাহিন ভূঁইয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন