সারা দেশমুকসুদপুরে ৩৬০ ফুট পতাকায় ব্রাজিল ভক্তদের চমক
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে ফুটবলপ্রেমীদের মাঝে বইছে উৎসবের আমেজ। কয়েকদিন আগে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির বিশাল ভাস্কর্য নির্মাণ করে আলোচনায় আসার পর এবার ব্রাজিল সমর্থকেরা তৈরি করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের প্রতীক এবং ৩৬০ ফিট দীর্ঘ ব্রাজিলের পতাকা।







