পবিত্র রমজান উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বিভিন্ন এতিম শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ ও রেহাল বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে উপজেলার কয়েকটি এতিমখানায় এ কোরআন শরীফ ও রেহাল বিতরণ করা হয়। এসময় এতিম শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরে তাদের নিয়মিত কোরআন তিলাওয়াত ও ইসলামি শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।
কোরআন শরীফ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. তারিকুল ইসলাম, সহ-সভাপতি লিয়াকত সরদার ও মেহের মামুন, সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি, যুগ্ম সম্পাদক মামুন ইসলাম ও খালিদুজ্জামান মুন্সী, সাংগঠনিক সম্পাদক আরটি হাসান, দপ্তর সম্পাদক বাদশাহ মিয়া, অর্থ সম্পাদক ইয়াদ আলী মোল্লা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান রাজন এবং ক্রীড়া সম্পাদক বাবু মোল্লাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

