জেলা প্রতিনিধি, কুমিল্লা দক্ষিণ

পরবর্তীতে নুর নবী মহিন, মঈনুলের নেতৃত্বে আরেকটি গ্রুপ সংঘবদ্ধ হয়ে পাগলা বাজারে সফিকের চায়ের দোকানে গিয়ে রবিউল ও কবিরের উপর হামলা করে। এতে রবিউল ও জাকিরসহ অনেকে আহত হয়।

জানা যায়, মিজানুর রহমান তিন বছর ধরে দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিলেন। আজ সোমবার দুপুর ২টায় নিজ গ্রাম বুড়িচং পৌরসভার হরিপুর আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে তার লাশ দাফন করা হবে।

এদিকে এলডিপি বর্তমানে বিএনপির মিত্র। বিএনপির সঙ্গে এলডিপির জোট হলে দলটির মহাসচিব রেদোয়ানকে আসন ছেড়ে দেয়ার সম্ভাবনা দেখছেন নেতাকর্মীরা। কিন্তু এটা মানতে নারাজ বিএনপি নেতাকর্মীরা। তাদের দাবি দুঃসময়ে দলের হাল ধরে রেখেছেন শাওন। তিনিই মনোনয়ন পাবেন। আসছে নির্বাচন ঘিরে এ দু’দলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থা

দীর্ঘদিন ধরে লুৎফা বেগম ও তার মেয়ে শিল্পীর সঙ্গে শাহীনের স্ত্রী লাকি আক্তারের পারিবারিক কলহ চলছিল। শনিবার বিকেলেও তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর রোববার বিকেলে মা ও মেয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

উপজেলা নির্বাহী অফিসার বরাদ্দ কমিটির সভাপতি হলেও সদস্য সচিব হিসেবে কক্ষ বরাদ্দ করব আমি, উপজেলা নির্বাহী অফিসার অনুমোদন দিবেন। এ মর্মে প্রকৌশলী নিয়মবহির্ভূত বক্তব্য দিয়েছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় এলজিইডি তথা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫নং পাঁচথুবী ইউনিয়নের শিবির বাজার এলাকায় মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টায় বৃষ্টি উপেক্ষা করে গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে গাঁজা সরবরাহ করতে গিয়ে কারারক্ষীদের হাতে ধরা পড়েছেন এক দর্শনার্থী।

প্রবাসী মির হোসেন জানান, তার নামে রেজিস্ট্রিকৃত বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে দখলে যেতে বাধা দেয়া হচ্ছে। কুমিল্লা কোতোয়ালি থানায় অভিযোগ ও কুমিল্লার আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মীর হোসেন। তবে, থানা থেকে অভিযোগ তুলে নেয়ারও চাপ দেয়া হয়েছে বলে জানান তিনি।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অবহেলা ও ভুল চিকিৎসায় পারুল নামে এক রোগীর মৃত্যু হয়েছে বলে দাবি করেন স্বজনরা। এই মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজনদের সঙ্গে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের বাগবিতণ্ডা এবং উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

টমছমব্রিজ এলাকায় রাস্তা পার হচ্ছিল হাসান। এ সময় দ্রুতগতির একটি অটোরিকশা ধাক্কা দিলে শিশুটি ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগে আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরকে আটক করছে সেনাবাহিনী। সেই সময় ছাত্র-জনতার ওপর পুলিশ লাইন, আলেখারচর এলাকাতে গুলি চালান আটক হুমায়ন কবির।


পালপাড়া চৌরাস্তা এলাকায় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হানিফ সুপার পরিবহনের একটি বাস কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দীঘি ইউনিয়নের ঘাংরা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। রাস্তার পাশে থাকা গাছের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে বাসের তিন যাত্রী নিহত হন।

বিএনপির উপর মানুষের আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের। আর তা করতে হলে নিজেদের উঠা বসা কাজকর্ম এবং কথাবার্তা এমন হতে হবে যাতে মানুষ আমাদের উপর বিশ্বাস রাখতে পারে। সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে এই কাজ করতে হবে।