ড. আনিসুজ্জামান
জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ বাংলাদেশের প্রবীণতম দার্শনিক। তিনি বাংলাদেশ দর্শন সমিতির প্রাক্তন সভাপতি এবং বর্তমানে প্রধান পৃষ্ঠপোষক। তিনি বাংলাদেশ দর্শন সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রাণপুরুষ। ১৯৪৭ সনে ভারত বিভক্তির পর স্বভাবতই সর্বভারতীয় দর্শন কংগ্রেসের মধ্যেও বিভক্তির সৃষ্টি হয়।