ড. ফজলুল হক তুহিন

গণপরিসরে রাজনৈতিক বাঁকবদল, আন্দোলন বা উত্থানের কাল আসার আগেই সময়কে ধারণের মতো কবিতার ভাষা সৃজন করেন সমকালীন কবিসমাজ। জাতির ক্রান্তিকালের আখ্যান ও চরিত্র কবিতার প্রবাহে কল্লোলিত হয় কবির দূরদৃষ্টি সৃজন-মননের গুণে।

জাতীয় জীবনের বিশেষ ক্ষণে, ঐতিহাসিক পথচলায় ও রক্তাক্ত আন্দোলনে কবিতা অনেক সময় বারুদের ভাষায় গতির লক্ষ্যভেদী হাতিয়ার হয়ে ওঠে।