ফিচার২১ আগস্ট ২০২৫
মানুষ হিসেবে নারীর যোগ্যতার মূল্যায়ন হোক
বাংলায় মুসলিম নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া আজ বেঁচে থাকলে খুশি হতেন এটা দেখে যে, তার জ্বালানো শিক্ষার নিভু নিভু মোমের আলোয় বাংলার মুসলিম নারী যে যাত্রা শুরু করেছিল, তা আজ দৃপ্ত মশাল হয়ে চারদিকে আলোর বিকিরণ ছড়াচ্ছে আর সে আলোর আভায় উদ্ভাসিত হচ্ছে চারদিক।

