
২৭ মিনিট আগে
মুরগির পা
মাটির চুলায় দাউ-দাউ করে আগুন জ্বলছে। আগুনের শিখা কখনো কখনো চুলার মুখ ছাড়িয়ে বাইরে বেরিয়ে আসছে। তাহেরা বেগম একটা লাকড়ি দিয়ে জ্বলন্ত কাঠগুলো চুলার ভেতরের দিকে ঠেলে দিলেন। বয়স হয়েছে। আগের মতো এখন আর বেশিক্ষণ চুলার সামনে বসে থাকতে পারেন না। তবু আজ ছেলের বউ ময়নার অনুরোধে রান্না করতে বস
