প্রতিনিধি ,চাতলপাড় বন্দর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে দৈনিক আমার দেশ পত্রিকায় ‘নাসিরনগরে আট কোটি টাকার প্রকল্পে তিন গুণ বিল তুলে ঠিকাদার লাপাত্তা’ প্রতিবেদন প্রকাশের চার দিনের মধ্যে প্রায় তিন বছর বন্ধ থাকা হরিণবেড়-ফান্দাউক রোডের ১ হাজার ৮০০ মিটার সড়কের কাজ শুরু হয়েছে।

নাসিরনগর উপজেলার হরিণবের হতে ফান্দাউক পর্যন্ত ১৮০০ মিটার রাস্তা সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে টেন্ডার হলেও কয়েক দফা মেয়াদ বাড়িয়ে ৩ বছরেও কাজ শেষ হয়নি। ঠিকাদার প্রতিষ্ঠান রাস্তাটির ৪০ শতাংশ কাজ করে ৯০ শতাংশ বিল তুলে লাপাত্তা দীর্ঘদিন ধরে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অবৈধভাবে মজুত করা প্রায় ৫ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করেছে নাসিরনগর উপজেলা প্রশাসন। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্বভাগ নতুন বাজারে সেলিম স্টোরে নাসিরনগর

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অবৈধভাবে মজুদ করা প্রায় ৫ হাজার ২শত লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে নাসিরনগর উপজেলা প্রশাসন। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টায় পূর্বভাগ নতুন বাজারে সেলিম স্টোরে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদের নেতৃত্বে একটি টিম অভিযান

উপজেলার গোয়ালনগর ইউনিয়নজুড়েই চলা এ সংঘর্ষে দুই গ্রুপের সংঘর্ষ হয়। একটি গ্রুপের নাম চৌরা সমাজ। ই সমাজে রয়েছে সটি গ্রাম। গ্রামগুলো হলো গেয়ালনগর স্কুলপাড়া, লালুয়ারটুকু, দক্ষিণদিয়া, শিবপুর, জামারবালি, মাইজখোলা, কদমতলী। আরেক গ্রুপের নাম হলো হোনারো সমাজ। এ সমাজে রয়েছে তটি গ্রাম। গ্রামগুলো হলো গোয়ালনগর, মা

দেশনেত্রী বেগম খালেদা এদেশের গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। এই সংগ্রামী জীবনকে সামনে রেখে নাসিরনগরে কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ সাহেব যে বইটি রচনা করেছে এটি আমাদের জন্য একটি গর্বের বিষয়। উনি আমাদেরকে বইগুলো উপহার হিসেবে পাঠিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোষ্ঠীগত দ্বন্দ্বে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠেছে। বুধবার সকাল ১০ টায় উপজেলার হরিপুর ইউনিয়নের শংকারদহ এলাকায় এ ঘটনা ঘটে।

অব্যাহতির আদেশে বলা হয়েছে, ‘আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের একটি অভিযোগ উত্থাপিত হয়েছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশ মোতাবেক আপনাকে দলের সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থে

ভুক্তভোগী মনির মিয়া বলেন, ‘১৪ তারিখে ইজারায় অংশ নিতে গেলে কথিত আওয়ামী লীগ নেতা, বর্তমানে নিজেকে এনসিপি নেতা দাবি করা আসাদ খোকন ও তার ভাড়াটিয়া বাহিনী আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা আমাকে গুরুতর জখম করে এবং আমার কাছ থেকে দু’লাখ টাকা, রুকন মিয়ার কাছ থেকে ৩০ হাজার টাকা ও বলু মিয়ার কাছ থেকে এক হাজা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের তিনদিন পর বলভদ্র নদী থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১১টায় নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের বলভদ্র নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন রহমান মিয়া। স্ত্রীকে রাতের খাবার প্রস্তুত করতে বলে তিনি বাইরে টয়লেটে যান। কয়েক মিনিট পর তার স্ত্রীর চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন ছুটে এসে বাড়ির পাশে রাস্তায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক

গত বছরের জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যা চেষ্টা মামলার আসামিদের তালিকা থেকে নাম বাদ দিতে আওয়ামী লীগ নেতাদের পক্ষে হলফনামা দেওয়া সহ মামলা বাণিজ্যের অবৈধ কার্যকলাপের জন্য নাসিরনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব শাহ আলম পাঠানকে বহিষ্কার করা হয়েছে।

কাঁঠালকান্দী গ্রামের উল্টা গোষ্ঠী এবং মোল্লা গোষ্ঠীর মধ্যে প্রায় এক ঘন্টা যাবত সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে কাঁঠালকান্দির মোল্লা গোষ্ঠীর চাঁন মিয়ার ছেলে সোহরাব খান নামে এক তরুণ নিহত হয়েছেন। নিহত সোহরাব খান চাতলপাড় ইউনিয়ন ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

দেশের প্রাথমিক শিক্ষায় শিশুদের উপস্থিতি ও মনোযোগ বাড়াতে নতুন করে চালু হতে যাচ্ছে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’। ২০২৫ শিক্ষাবর্ষ থেকে দেশের ৬২ জেলার ১৫০টি নির্বাচিত উপজেলার মধ্যে নাসিরনগর উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে মেঘনার ভাঙন। এতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের চকবাজার, চাতলপাড় বড় বাজার ও বিলের পাড়ের মানুষের কষ্টের শেষ নেই। ইতোমধ্যে মেঘনার ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছে শতাধিক পরিবার।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পৃথক স্থানে বজ্রপাতে কৃষক শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ২টার দিকে গোকর্ণ ও চাতলপাড় ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জেরে গ্রামের দুই গোষ্ঠীর সংঘর্ষে আক্কেল আলী (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নাসিরনগরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে অপহরণের ৬ দিন পর ব্যবসায়ী নয়ন দাস (২৬) কে ২১ মার্চ রাতে ঢাকা থেকে অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে।

ছাত্রদলকে ঢেলে সাজাতে এবং লিঙ্গ বৈষম্য কমিয়ে আনতে কেন্দ্রীয় ছাত্রদল নারী নেতৃত্বের প্রতি গুরুত্ব দিয়েছে। তবে নিরাপত্তাহীনতা এবং শঙ্কার বিষয় থাকে। ছাত্রদল এক্ষেত্রে অনেকটাই আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে।

নাসিরনগর উপজেলা চাতলপাড় ডিগ্রি কলেজে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচি ও আলোচনা সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।