আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার শোকসভায় সৈয়দ আবদাল আহমেদের বই উপহার

প্রতিনিধি, চাতলপাড় বন্দর (ব্রাহ্মণবাড়িয়া)

খালেদা জিয়ার শোকসভায় সৈয়দ আবদাল আহমেদের বই উপহার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভায় বিতরণ করা হয়েছে আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ রচিত ‘নন্দিত নেত্রী খালেদা জিয়া’ বই। রোববার সকাল ১১টায় নাসিরনগর সরকারি কলেজ সংলগ্ন চেয়ারম্যান মার্কেটের হল রুমে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি একেএম খালেদ এর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বিএনপির প্রার্থী এমএ হান্নান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ শফিন (শাফিন), উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও বিশিষ্ট সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী, নাসিরনগর প্রেস ক্লাবের সভাপতি আছমত আলী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, নাসিরনগর উপজেলা জমিয়তে উলামা ইসলামের সভাপতি হাবিবুল মোসালীন, নাসিরনগর সদর বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, কুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, জিল্লুর রহমান দুলাল, কেন্দ্রীয় ছাত্রদল নেতা রবিন আহমেদ, নাসিরনগর উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এনামুল হুদা সুমন, সদস্য সচিব নজরুল ইসলাম, নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জমসেদ মিয়া, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব খাইরুল বাশার রনি প্রমুখ।

প্রধান অতিথি এমএ হান্নান তার বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা এদেশের গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। এই সংগ্রামী জীবনকে সামনে রেখে নাসিরনগরে কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ সাহেব যে বইটি রচনা করেছে এটি আমাদের জন্য একটি গর্বের বিষয়। উনি আমাদেরকে বইগুলো উপহার হিসেবে পাঠিয়েছে, এই বইয়ের মাধ্যমে নতুন প্রজন্ম দেশনেত্রী সম্পর্কে জানতে পারবে শিখতে পারবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...