সাহিত্য সাময়িকী০৭ ফেব্রুয়ারি ২০২৬
সংস্কৃতি, ইসলাম ও বুদ্ধিবৃত্তিক দৃষ্টিভঙ্গি
শাহ্ আবদুল হালিমের ‘সংস্কৃতির পুনঃপাঠ’ আধুনিক মুসলিম সমাজে সংস্কৃতিকে পুনর্মূল্যায়ন এবং নতুন দৃষ্টিকোণ থেকে বোঝার একটি গভীর প্রচেষ্টা। বইটি শুরু হয় ‘সংস্কৃতি’ অধ্যায় দিয়ে, যেখানে লেখক দেখিয়েছেন সংস্কৃতি কেবল শিল্প, বিনোদন বা ঐতিহ্যের সমষ্টি নয়; বরং এটি মানুষের বিশ্বাস, সামাজিক আচরণ, নৈতিকতা।
