শিক্ষাউদ্বোধনের আগেই ৭৪ কোটি টাকার হলের দেয়ালে ফাটল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রায় ৭৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ‘বিজয় ৭১’ হল গত বছরের ডিসেম্বরে উদ্বোধনের কথা থাকলেও এখনো উদ্বোধন করা হয়নি। এদিকে উদ্বোধনের আগেই ১০ তলা ভবনের বিভিন্ন দেয়াল ও পিলারে ফাটল দেখা গেছে। এসব ফাটল মেরামতের পর পুনরায় পলেস্তারা খসে পড়ছে।







