ফিচার০৫ মার্চ ২০২৬
কথায় আছে, বাস্তবে অদৃশ্য
‘নারীর অধিকার’—চমৎকার এক শব্দবন্ধ! বর্তমান প্রেক্ষাপটে ‘নারীর অধিকার’ বিষয়টি যেন কেবল বিশেষ দিবসকেন্দ্রিক আনুষ্ঠানিকতায় রূপ নিয়েছে। মঞ্চে বক্তৃতার ঝংকার তুলতে এই শব্দবন্ধই যথেষ্ট। নারী দিবসে এটি উচ্চারণ করলে হাততালি মেলে, টেলিভিশনের টকশোতে আওড়ালে বিজ্ঞাপনের বিরতিতে স্পন্সরের আশীর্বাদও পাওয়া যায়।
