আমার দেশ স্পেশাল০২ জানুয়ারি ২০২৬
খালেদা জিয়ার কবর জিয়ারতে শোকার্ত মানুষের ঢল
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারতে যাচ্ছেন হাজার হাজার মানুষ। গতকাল বৃহস্পতিবার ভোরের আলো ফোটার পরপরই রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরের সামনে ভিড় জমাতে শুরু করেন সর্বস্তরের মানুষ। শিশু থেকে বৃদ্ধ, নারী-পুরুষ
