মাহমুদ আহমদ

খেলাফত রাষ্ট্রের প্রধান নির্বাহী বা সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তি (খলিফা) নির্বাচনের জন্য কোনো সুনির্দিষ্ট, একক ও বাধ্যতামূলক প্রক্রিয়া নির্ধারণ করা হয়নি। কোরআন ও হাদিসে খলিফা নির্বাচনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট পদ্ধতির স্পষ্ট নির্দেশনা পাওয়া যায় না।

আল্লাহর রাসুল (সা.)-এর ইন্তেকালের পর মুসলিম উম্মাহ এক গভীর সংকটময় সময়ের মুখোমুখি হয়। নেতৃত্বহীনতার আশঙ্কা, অন্তরের শোক আর চারদিকে অনিশ্চয়তার ছায়া—এমন সময়েই খিলাফত রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব এসে পড়ে আবু বকর (রা.)-এর কাঁধে।