সাহিত্য সাময়িকী৪ ঘণ্টা আগে
বারোয়ারী
আই-এ পাস করার পর থেকে আমজাদের মনের মধ্যে নিজের জীবনের উপরও একটু ধিক্কারের ভাব উপস্থিত হয়েছে। তার এই মাতৃহীন ভাই-বোন তিনটিকে মানুষ করার জন্য বৃদ্ধ পিতার অস্থি-মজ্জা যে কিরূপ জর্জ্জরিত হয়েছে, একটু একটু করে সে তাহা অনুভব কর্ত্তে লেগেছে! "বড় ভাই—দুনিয়ার পরিভাষায় যিনি আমার সতাত ভাই—আমাদের দু'টি ভাই-বোনকে
