রকিবুর রহমান টুকুন
পাবনা জেলায় প্রাচীন ও পুরাকীর্তির নিদর্শন হিসেবে এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে মুঘল সম্রাট আকবরের স্মৃতিবিজড়িত মাসুম খাঁর তিন গম্বুজবিশিষ্ট শাহি মসজিদ। একসময় প্রমত্তা বড়াল নদীর দক্ষিণ পাশে চাটমোহর থানা ছিল। এটি প্রাচীন বাণিজ্য কেন্দ্র ও পাঠান ভূমি হিসেবে খ্যাতি লাভ করে।