রেজাউল হাসান
কবি হাসান হাফিজের সঙ্গে আমার সম্পর্কের একটা ধারাবাহিকতা আছে পঞ্চাশ বছরের। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বাংলা বিভাগ। ও আমার জুনিয়র ছিল এবং ছিল অধুনালুপ্ত দৈনিক ‘বাংলা’র ইউনিভার্সিটি রিপোর্টার। বাংলা বিভাগ শুধু নয়, তখন অনেক ছাত্রই ছিল খণ্ডকালীন ইউনিভার্সিটি রিপোর্টার।