সারা দেশ০৫ সেপ্টেম্বর ২০২৫
সামান্য কাজ করেই ৫৬ কোটি টাকা উত্তোলন ঠিকাদারের
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ‘নয় সেতু’ প্রকল্পের কাজে ঠিকাদারের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নয়টি সেতু ২০২৪ সালের মধ্যে সমাপ্তির ঘোষণা থাকলেও দুটি ছাড়া বাকি সাতটির এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। নাসিরনগরকে অরুয়াইল এবং কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যে এই প্রকল্পের
