সারা দেশতিনবিঘায় বিএসএফের বাড়তি নজরদারি, উদ্বিগ্ন দহগ্রামবাসী
লালমনিরহাট জেলা শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে পাটগ্রাম উপজেলার ইউনিয়ন দহগ্রাম-আঙ্গরপোতা। প্রায় ২২ হাজার মানুষের বসবাস সেখানে। চারদিকে ভারতের ভূখণ্ড দ্বারা বেষ্টিত এই ইউনিয়নে প্রবেশ করতে হয় বহুল আলোচিত তিনবিঘা করিডর দিয়ে।







