সারা দেশনোয়াখালীতে আড়াই কোটি টাকার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
নোয়াখালীর চৌমুহনীতে ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা ও একটি জিপ গাড়িসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় আড়াই কোটি টাকা। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে বেগমগঞ্জের চৌমুহনী বাজারের করিমপুর রোডের রূপসা শপিং কমপ্লেক্সে এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা






