
আরব বসন্তের পর কি তবে এবার দক্ষিণ এশিয়ার বসন্ত?
রাজনৈতিক ইতিহাসের একটি অদ্ভুত বৈশিষ্ট্য হলো বড় পরিবর্তনের শুরুটা খুব কম ক্ষেত্রেই বড় কোনো ঘটনা দিয়ে হয়। ইতিহাসের বইয়ে যে ঘটনা আমরা পরে যুগান্তকারী বলে পড়ি, তার সূচনা অনেক সময় ঘটে এমন একটি মুহূর্ত থেকে, যাকে তখনকার মানুষও বিশেষ গুরুত্ব দিয়ে দেখেনি। কখনো একজন ক্ষুব্ধ তরুণের আত্মাহুতি



