আফসান খানম আশা

দুদিন আগেই লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে। আজ শনিবার ছেলে ইমাম নিমেরি উপল জানালেন, তাঁর মায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁর মতে তার মায়ের অবস্থা ‘ক্রিটিক্যাল’।

সেই ২০১৯ সাল থেকেই কিডনি সমস্যায় ভুগছেন লালনসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। নিয়মিত ডায়ালাইসিস সেবা নিয়ে থাকেন এই শিল্পী। গত মঙ্গলবার, ২ সেপ্টেম্বর রাতে হঠাৎ অসুস্থ হলে তাকে রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ডলি জহুর, বাংলাদেশের অভিনয় অঙ্গনের জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী। হুমায়ূন আহমেদের গল্পে মোস্তাফিজুর রহমান পরিচালিত ‘শঙ্খনীল কারাগার’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য তিনি জীবনে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

নিয়মিত, অনিয়মিত সদস্যদের দাবির মুখে অন্তর্বর্তী সংস্কার কমিটি গঠন করে অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। গত বছর বিশেষ সাধারণ সভায় অভিনেতা তারিক আনাম খানকে প্রধান করে ওই কমিটি করা হয়।