আরিফুল হক বিজয়

আরিফুল হক বিজয়

ক্রীড়া প্রতিবেদক
পরিচিতি

শৈশব থেকেই খেলা আর সাহিত্যের সঙ্গে আরিফুল হক বিজয়ের বেড়ে ওঠা। মাত্র সাত বছর বয়সেই পত্রিকার শব্দমালার সাথে মেলবন্ধন। সেখান থেকেই ক্রীড়া সাংবাদিক হওয়ার স্বপ্ন বুনতে শুরু করা। এরপর জাতীয় পত্রিকা, বিভিন্ন ম্যাগাজিনে লেখায় হাতেখড়ি। ক্রীড়া বিভাগে সহ-সম্পাদক হিসেবে কাজ করেছেন দেশের জাতীয় দৈনিক মানবকণ্ঠ, অনলাইন গণমাধ্যম স্পোর্টসমেইল২৪ ডটকম, ডেইলি বাংলাদেশ এবং রাইজিংবিডি ডটকমে। বর্তমানে ক্রীড়া প্রতিবেদক হিসেবে কর্মরত আছেন দেশের সুপরিচিত জাতীয় দৈনিক আমার দেশ-এ।

সাম্প্রতিক নিবন্ধসমূহ

৬২ নিবন্ধ
বিশের আগেই বিশ্বজয়খেলা
১৫ দিন আগে

বিশের আগেই বিশ্বজয়

সতেরো বছর বয়সে এডসন আরান্তেস দো নাসিমেন্তো স্টকহোমের আকাশে উঁচিয়ে ধরেছিলেন জুলে রিমে ট্রফি। সেদিন ফুটবলের ইতিহাস তাকে পৃথিবীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল নতুন এক নামেÑপেলে। সে মুহূর্তটি শুধু একটি বিশ্বকাপ জয়ের গল্পই ছিল না; সেটি ছিল ফুটবল ইতিহাসে তারুণ্যের সবচেয়ে উজ্জ্বল ঘোষণাপত্রও।

ফুটবল বিশ্বকাপের জীবন্ত ‘নোটবুক’ মার্কেসখেলা
২২ দিন আগে

ফুটবল বিশ্বকাপের জীবন্ত ‘নোটবুক’ মার্কেস

এক জীবনেও অনেকের পক্ষে একটি বিশ্বকাপ কাছ থেকে দেখা হয় না। কেউ ভাগ্যবান হলে হয়তো দুই-তিনটি। কিন্তু কেউ যদি এক জীবনে ১৮টি বিশ্বকাপ দেখে ফেলেন, সেকালের পেলে থেকে হালের মেসির গুণকীর্তন নোটবুকে টুকে রাখেন, তাকে কী বলা যায়? জীবন্ত আর্কাইভ? এই উপমা বেশ পুরোনো।

কেইন ‘দ্য ওয়ান্ডার কিড’খেলা
২২ দিন আগে

কেইন ‘দ্য ওয়ান্ডার কিড’

বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েছে। গ্যালারির আলো তখনো নিভে যায়নি। লাল-হলুদের উৎসবে ডুবে আছে নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়াম। কেউ ট্রফি নিয়ে ছবি তুলছে, কেউ পরিবারের মানুষদের জড়িয়ে ধরে কাঁদছে, কেউ আবার স্প্যানিশ সুর ছড়িয়ে দিচ্ছে মাঠজুড়ে।

আলোচিত-সমালোচিত ও বিতর্কিত ১৫ ঘটনাখেলা
২২ জুলাই ২০২৬

আলোচিত-সমালোচিত ও বিতর্কিত ১৫ ঘটনা

২০২৬ বিশ্বকাপ শুধু স্পেনের শিরোপা জয় কিংবা লিওনেল মেসির শেষ বিশ্বকাপের গল্প নয়। ৩৪ দিনের এই মহাযজ্ঞে যেমন জন্ম হয়েছে অসংখ্য রূপকথার; তেমনি বিতর্ক, সমালোচনা আর প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তও ছায়া ফেলেছে পুরো আসরে।

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেনখেলা
১৯ জুলাই ২০২৬

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

১০ জনের আর্জেন্টিনার প্রতিরোধ শেষ পর্যন্ত ভাঙল অতিরিক্ত সময়ে। ফেরান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতল স্পেন।

ফাইনাল মহারণে ডাগআউটের ‘দুই দার্শনিক’খেলা
১৯ জুলাই ২০২৬

ফাইনাল মহারণে ডাগআউটের ‘দুই দার্শনিক’

ফুটবল ১১ জনের পাশাপাশি দুই চিন্তকেরও যুদ্ধ। দুই দর্শনের সংঘর্ষ। দুই মানুষের বিশ্বাসের পরীক্ষা। দুদলের ডাগআউটে দাঁড়িয়ে থাকা একজন কোচ বিশ্বাস করেন, ফুটবল নদীর স্রোতের মতো; তাকে বেঁধে রাখা যায় না। বাঁকের পর বাঁক পেরিয়ে নদী নিজেই পথ খুঁজে নেয়।

মেসি-ইয়ামালের দ্বৈরথে চ্যাম্পিয়ন ‘লা মাসিয়া’খেলা
১৮ জুলাই ২০২৬

মেসি-ইয়ামালের দ্বৈরথে চ্যাম্পিয়ন ‘লা মাসিয়া’

ফুটবলের কিছু গল্প কোনো ক্লাব, দেশ কিংবা ট্রফির সীমানায় আটকে থাকে না। সেগুলো সময়কে ছাপিয়ে যায়। সময়ের ক্রমে রূপ নেয় কিংবদন্তিতে। নিউ ইয়র্কের নিউ জার্সিতে ২০২৬ বিশ্বকাপের ফাইনালও ঠিক তেমনই একটি গল্প লিখতে চলেছে।

টুখেলের ‘রাজা বাঁচানোর’ কৌশলেই ডুবল ইংল্যান্ডখেলা
১৭ জুলাই ২০২৬

টুখেলের ‘রাজা বাঁচানোর’ কৌশলেই ডুবল ইংল্যান্ড

দাবার বোর্ডে অনেক সময় এমন একটি মুহূর্ত আসে, যখন একজন গ্র্যান্ডমাস্টার এগিয়ে থেকেও হঠাৎ নিজের সব মনোযোগ কেন্দ্রীভূত করেন শুধু রাজাকে বাঁচানোর দিকে। একে একে সৈন্যগুলোকে সামনে এনে তিনি এমন এক দুর্গ তৈরি করেন, যাতে প্রতিপক্ষের জন্য রাজাকে ছোঁয়া কঠিন হয়ে পড়ে।

আরিফুল হক বিজয়