
বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে কোরবানির পশু বেচাকেনার ধুম
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর বাজারগুলো। মঙ্গলবার সকাল হতে রাজধানীর মেঘাচ্ছন্ন আকাশ থেকে থেমে থেমে বৃষ্টি নামলেও ঘরে আটকানো যায়নি ক্রেতা ও বিক্রেতাদের। বৃষ্টি ও জলাবদ্ধতা উপেক্ষা বিভিন্ন পশুরহাটে অবিরাম ছুটে চলেন তারা।


