
ধুনটে শতবর্ষী বিদ্যালয়ের বেহাল দশা, পাঠদান ব্যাহত
পল্লীকবি জসীম উদ্দীনের বিখ্যাত আসমানী কবিতার সেই জরাজীর্ণ ঘরের চিত্র যেন বাস্তবে ফুটে উঠেছে বগুড়ার ধুনট উপজেলার শতবর্ষী দিঘলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়টির দুটি ভবনই জরাজীর্ণ। আর এই জরাজীর্ণ শ্রেণিকক্ষে বসেই লেখাপড়া করছে কোমলমতি শিক্ষার্থীরা। কোথাও টিনের ছাউনি ফুটো, কোথাও


