সারা দেশ০১ মার্চ ২০২৬
ভারতের পানি আগ্রাসনে নাব্য সংকট, বন্ধ যমুনার ৮ নৌপথ
ভারতের পানি আগ্রাসনের প্রভাবে ধুঁকছে বাংলাদেশের নদ-নদী। বগুড়া অংশের যমুনা নদী শুকনো মৌসুম এলেই নাব্য সংকটে পড়ে যায়। অপরদিকে পানির অভাবে যমুনায় জেগে ওঠে অসংখ্য চর। চলতি মৌসুমেও নাব্য সংকটে বন্ধ হওয়ার পথে যমুনার আট নৌপথ। এতে বাড়ছে যাত্রীভোগান্তি।

