সারা দেশগঙ্গাচড়ায় তিস্তার গ্রাসে ৮ বসতবাড়ি, শত বিঘা কৃষিজমি
রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের কাচাড়িপাড়া গ্রামে তিস্তা নদীর তীব্র ভাঙনে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। গত কয়েক দিনের অব্যাহত ভাঙনে অন্তত আটটি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। একই সঙ্গে শত বিঘা আবাদি জমি হারিয়ে গেছে তিস্তার ভাঙনে। পানি কমতে শুরু করার পর ভাঙনের তীব্রতা আরও ব







