সারা দেশএকই ঘরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করল প্রতিবেশীরা
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় একই ঘরে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে প্রতিবেশীরা। সোমবার বিকেল সাড়ে ৫টার ছোট চণ্ডীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—উপজেলার ছোট চণ্ডীপুর গ্রামের বাসিন্দা সবিতা রাণী (৩৩) ও তার মেয়ে পল্লবী রাণী (১৫)।







