
ভিমরুলের কামড়ে মারা গেলেন ব্যবসায়ী
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভিমরুলের আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ওবায়দুল হক ফাসাদ সরকার (৬৫) নামে এক প্রবীণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মাদারগঞ্জ







