
শত কটূক্তিকে হার মানিয়ে জাতীয় ফুটবলে দেশসেরা
ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। গ্রামের কাঁচা মাটির পথ ধরে একটি কিশোরী সাইকেল চালিয়ে ছুটে চলছে অনুশীলনের মাঠে। ঘরে ফিরে অপেক্ষা করছে সংসারের কাজ- কখনো ধান রোপণ, কখনো পচা পানিতে নেমে পাট ধোয়া। এর মাঝেই সমাজের কটূক্তি- “মেয়ে হয়ে আবার ফুটবল খেলবে?” কিন্তু এসবের কোনোটিই থামাতে পারেনি ত


