
চসিকের সবচেয়ে বড় ফুটওভার ব্রিজে সংকীর্ণ সিঁড়ি, সমালোচনা
পথচারীদের নির্বিঘ্নে সড়ক পারাপারের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ প্রকল্পের অংশ হিসেবে চট্টগ্রামের জিইসি মোড়ে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে একটি ব্রিজ। তবে সিঁড়ির সংকীর্ণতা, চলাচল পথের বিন্যাস এবং নকশা পরিবর্তনের অভিযোগে উদ্বোধনের আগেই সমালোচনার







