
১৪ আগস্ট ২০২৬
অভাবের সংসারে সাফল্যের আলো, জিপিএ-৫ তিন মেধাবীর
রিকশাচালক জাকের হোসাইনের ছেলে মোহাম্মদ মিরাজ হোসাইন, জেলে বাবার সন্তান সিদরাতুল মুনতাহা এবং অসুস্থ আব্দু শুক্কুরের সন্তান সুলাইমান হাকিম জিপিএ ৫ পেয়েছে। দারিদ্র্য এবং চরম অভাবের সঙ্গে লড়াই করে তাদের এ গৌরবময় অর্জন প্রমাণ করে যে, অদম্য ইচ্ছা ও কঠোর পরিশ্রমের সামনে কোনো বাধাই টিকতে পারে না।

