এসএম তাওহীদ

সবুজে ঘেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। উঁচু-নিচু ভূমির গঠন, স্বচ্ছ পানির লেক আর লাল ইটের দালান বিশ্ববিদ্যালয়কে দিয়েছে অনন্য এক সৌন্দর্য। অনেকের মতে, দেশের সবচেয়ে সুন্দর বিশ্ববিদ্যালয় এটি। শুধু সৌন্দর্য নয়, দেশের শিক্ষা ও গবেষণায় অনন্য ভূমিকা রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের।

পাহাড়কে বলা হয় প্রকৃতির রানি। কবি সুনীল গঙ্গোপাধ্যায় তো নদীর বিনিময়ে পাহাড় কিনতে চেয়েছেন। পাহাড় কি আর কেনা যায়! পাহাড়ের দেশ বান্দরবান। পুরোটা জুড়ে ছড়িয়ে আছে ছোট-বড় অসংখ্য পাহাড়।