
১৪ এপ্রিল ২০২৬
বাংলার মুর্শিদি গান
বাংলা ধানের দেশ, বানের দেশ আর গানের দেশ। আবার এ কথাও বলা হয় যে, বাঙালির গোলায় গোলায় ধান আর গলায় গলায় গান। লোকবাচ্য কথাগুলো উড়িয়ে দেওয়া যায় না। রবীন্দ্রনাথ ঠাকুর প্রায় দুই হাজার এবং কাজী নজরুল ইসলাম আড়াই হাজার গান রচনা করেন। এর সঙ্গে আর একজনের নাম করতে হয়, তিনি হলেন বাউল সাধক লালন শাহ। কথিত আছে
