কবির কাঞ্চন
সকালে ঘুম থেকে উঠে শুদ্ধ বাবার হাত টেনে টেনে বলল, ‘আব্বু, ওঠো, ওঠো না। সকাল ১০টা বেজে গেছে। এত দেরি করে ওঠা ভালো নয়। ’হায়দার সাহেব ছেলের মুখের দিকে ঘুমঘুম চোখে তাকিয়ে বললেন, ‘বাবা এসো, আরেকটু ঘুমিয়ে নিই। আজ শুক্রবার। অফিস বন্ধ।’