সারা দেশকুলাউড়ার ৪ রেলস্টেশন বন্ধ, বেহাত হচ্ছে মূল্যবান সম্পদ
দীর্ঘদিন থেকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চারটি রেল স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে। এসব স্টেশনে এখন আর ট্রেন থামে না। এতে এলাকার হাজার হাজার মানুষ যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন। অন্যদিকে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাত হচ্ছে রেলওয়ের মূল্যবান সম্পদ। কোনোটি আবার ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়েছে।



